পবিত্রতা
১/৫৫. অধ্যায়ঃ
গাধার উচ্ছিষ্ট
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ قَالَ: أَتَانَا مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَاكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ؛ فَإِنَّهَا رِجْسٌ»
বর্ণনাকারী আনাস (রাঃ)
আমাদের নিকট রসূলুল্লাহ (ﷺ)-এর একজন ঘোষণাকারী এসে বললো, আল্লাহ ও তাঁর রসূল (ﷺ) তোমাদেরকে গাধার গোশত (খেতে) নিষেধ করেছেন। কেননা, তা নাপাক।