আযান

৭/২২. অধ্যায়ঃ

নির্ধারিত সময়ের ও ক্বাযা সলাতের জন্যে এক আযান যথেষ্ট তবে প্রত্যেক সলাতের জন্যে পৃথক ইক্বামাত বলা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا هَنَّادٌ، عَنْ هُشَيْمٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: «إِنَّ الْمُشْرِكِينَ شَغَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَرْبَعِ صَلَوَاتٍ يَوْمَ الْخَنْدَقِ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعِشَاء»---[حكم الألباني] صحيح لغيره

বর্ণনাকারী আবূ উবায়্‌দা (রহঃ)

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেছেন যে, খন্দকের যুদ্ধের দিন মুশরিকরা নবী (ﷺ)-কে চার ওয়াক্ত সালাত হতে ব্যস্ত রেখেছিল।পরে তিনি বিলাল (রাঃ)-কে আজান দেয়ার নির্দেশ দেন, বিলাল (রাঃ) আজান দেন, পরে ইকামাত দেন। নবী (ﷺ) যুহরের সালাত আদায় করেন। আবার ইকামাত দেন এবং আসরের সালাত আদায় করেন। আবার ইকামাত বলা হয় ও মাগরিবের সালাত আদায় করেন। আবার ইকামাত বলা হয় এবং তিনি ইশার সালাত আদায় করেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18