আযান

৭/১৪. অধ্যায়ঃ

উচ্চৈঃস্বরে আযান দেয়া

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ الْأَنْصَارِيُّ الْمَازِنِيُّ، عَنْ أَبِيهِ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ: لَهُ إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، «فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ أَوْ بَادِيَتِكَ فَأَذَّنْتَ بِالصَّلَاةِ فَارْفَعْ صَوْتَكَ؛ فَإِنَّهُ لَا يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلَا إِنْسٌ وَلَا شَيْءٌ إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ». قَالَ: أَبُو سَعِيدٍ: «سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন আবদূর রহমান ইব্‌ন আবূ সা’সাআ আনসারী আল-মাযিনী (রহঃ)

আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আবদুর রহমান ইবনে আবু সাসআছা আল আনসারী আল মাজিনী তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, তিনি তাঁকে বলেন যে, আবু সাঈদ আল খুদরী (রাঃ) তাঁকে বলেছেন, “আমি তোমাকে দেখি তুমি বকরী চরাতে এবং মাঠে থাকতে ভালোবাস, যখন তুমি তোমার বকরীর পালের নিকট মাঠে থাক এবং সালাতের জন্য আজান দাও তখন উচ্চৈঃস্বরে আজান দিবে। কারণ মুয়াজ্জিনের আওয়াজ যে পর্যন্ত পৌঁছাবে কেয়ামতের দিন ঐ স্থানের সকল জিন, মানুষ এবং প্রত্যেকটি বস্তু তার জন্য সাক্ষী দিবে।”আবু সাঈদ আল খুদরী (রাঃ) বলেন, “আমি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে শুনেছি।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18