আযান

৭/১০. অধ্যায়ঃ

দু'জন মুয়াযযিন একই সময়ে আযান দিবে, না পৃথক পৃথক আযান দিবে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا حَفْصٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَذَّنَ بِلَالٌ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ» قَالَتْ: وَلَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلَّا أَنْ يَنْزِلَ هَذَا وَيَصْعَدَ هَذَا

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন বিলাল (রাঃ) আযান দেয় তখন হতে ইবন উম্মু মাকতুম-এর আযান পর্যন্ত তোমরা পানাহার করবে।আয়িশা (রাঃ) বলেন, দু' আযানের মধ্যে খুব বেশি ব্যবধান হত না। একজন আযান দিয়ে নেমে আসত, অন্যজন আযান দিতে উঠত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18