নামাজের সময়সীমা

৬/৪৫. অধ্যায়ঃ

যে ওয়াক্তে মুসাফির মাগরিব ও 'ইশার সলাত এক সাথে আদায় করতে পারে

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الْأَسْوَدِ بْنِ عَمْرٍو قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا جَابِرُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ كَانَ إِذَا عَجِلَ بِهِ السَّيْرُ يُؤَخِّرُ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ فَيَجْمَعُ بَيْنَهُمَا، وَيُؤَخِّرُ الْمَغْرِبَ حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ الْعِشَاء حَتَّى يَغِيبَ الشَّفَقُ»

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। সফরে তাড়া থাকলে তিনি যুহরের সালাত আসর পর্যন্ত দেরি করতেন। তারপর উভয় সালাতকে একত্রে পড়তেন এবং মাগরিবকে দেরি করে মাগরিব ও ইশাকে একত্রে পড়তেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18