নামাজের সময়সীমা
৬/৩৫. অধ্যায়ঃ
'আস্ত্রের পর সলাত আদায় করা নিষিদ্ধ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ قَالَ: أَخْبَرَنِي أَبِي قَالَ: أَخْبَرَنِي ابْنُ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تُشْرِقَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَغْرُبَ»
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন সূর্যের উপরিভাগ উদয় হয় তখন পূর্ণ আলোকিত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে না এবং যখন সূর্যের এক পার্শ্ব অস্ত যায় তখন পূর্ণ অস্ত না যাওয়া পর্যন্ত সালাত আদায় করা থেকে বিরত থাকবে।উরওয়া (রাঃ) হতে বর্ণিত। ইবনু উমর (রাঃ) আমাকে অবহিত করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা সালাত আদায় করার জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের সময়কে বেছে নিবে না। কেননা তা শয়তানের দু’ শিং এর মাঝ দিয়ে উদয় হয়।