নামাজের সময়সীমা

৬/২২. অধ্যায়ঃ

'ইশাকে 'আত্বামাহ্ বলার অনুমতি প্রদান

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ عَلِمُوا مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: লোকেরা যদি আযান দেয়া এবং সালাতে প্রথম কাতারে দাঁড়াবার ফজিলত জানত, আর এ ফজিলত অর্জন করার জন্যে লটারী ছাড়া অন্য কোন বিকল্প ব্যবস্থা না পেত তাহলে নিশ্চয় তারা লটারীর সাহায্য নিত। আর যদি তারা জানত যে, প্রথম সময়ে সালাত আদায় করার কত বেশি ফজিলত তাহলে তারা সময়ের প্রথম ভাগেই সালাতে আসার ব্যাপারে একজন আরেকজনের অগ্রগামী হত। আর তারা যদি জানত যে, ‘ইশা ও ফজরের সালাতের কত বেশি ফজিলত, তা হলে তারা হামাগুড়ি দিয়ে হলেও সালাতে উপস্থিত হত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18