বিচারকের নীতিমালা

৫০/৪. অধ্যায়ঃ

বিচারক পদপ্রার্থীকে বিচারক পদে নিয়োগ না দেয়া

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي عُمَيْسٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى قَالَ: أَتَانِي نَاسٌ مِنَ الْأَشْعَرِيِّينَ فَقَالُوا: اذْهَبْ مَعَنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ لَنَا حَاجَةً، فَذَهَبْتُ مَعَهُمْ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، اسْتَعِنْ بِنَا فِي عَمَلِكَ؟ قَالَ أَبُو مُوسَى: فَاعْتَذَرْتُ مِمَّا قَالُوا، وَأَخْبَرْتُ أَنِّي لَا أَدْرِي مَا حَاجَتُهُمْ، فَصَدَّقَنِي، وَعَذَرَنِي، فَقَالَ: «إِنَّا لَا نَسْتَعِينُ فِي عَمَلِنَا بِمَنْ سَأَلَنَا»

বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)

আমার কাছে আশআরী গোত্রের কিছু লোক এসে বলল, আমাদের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে চলুন, কেননা আমাদের প্রয়োজন রয়েছে। বিধায় আমি তাদের সাথে গেলাম। তারা বলল : হে আল্লাহর রাসূল! আপনার কোন কাজে আমাদেরকে নিয়োগ দান করুন। আবু মূসা (রাঃ) বলেন, তাদের এ আবদার শুনে আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমি জানি না তারা আপনার কাছে এই উদ্দেশে এসেছে। তা হলে আমি তাদের সাথে আসতাম না। তিনি (ﷺ) আমার কথা বিশ্বাস করে আমার ওজর গ্রহণ করে তাদেরকে বললেন : যে ব্যক্তি কোন পদপ্রার্থী হয়, আমরা তাকে ঐ পদে নিয়োগ দান করি না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18