সাজসজ্জা
৪৯/১০৭. অধ্যায়ঃ
এক কাপড়ে কাঁধের একপার্শ্বে রেখে পুরো শরীর ঢেকে রাখার নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ اشْتِمَالِ الصَّمَّاءِ، وَأَنْ يَحْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ»
বর্ণনাকারী আবূ সাঈদ খুদ্রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক কাপড়ে কাঁধের একপার্শ্বে শরীর আবৃত করতে নিষেধ করেছেন এবং একই কাপড়ে পিঠ ও হাঁটু ইত্যাদি আবৃত করে এমনভাবে বসতে নিষেধ করেছেন, যাতে ঐ কাপড়ের কিয়দংশ লজ্জাস্থানের উপর না থাকে।