সাজসজ্জা

৪৯/১০০. অধ্যায়ঃ

পোশাক পরিধান করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ: قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبِيَةً، وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ شَيْئًا، فَقَالَ مَخْرَمَةُ: يَا بُنَيَّ، انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقْتُ مَعَهُ، قَالَ: ادْخُلْ، فَادْعُهُ لِي، قَالَ: فَدَعَوْتُهُ، فَخَرَجَ إِلَيْهِ، وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا، فَقَالَ: «خَبَّأْتُ هَذَا لَكَ» فَنَظَرَ إِلَيْهِ، فَلَبِسَهُ مَخْرَمَةُ

বর্ণনাকারী মিসওয়ার ইব্‌ন মাখ্‌রামা (রাঃ)

একদিন রাসূলুল্লাহ (ﷺ) পোশাক বণ্টন করলেন কিন্তু মাখরামা (রাঃ)-কে তার থেকে কিছু না দেওয়ায় তিনি বললেন: হে পুত্র আমার! তুমি আমার সাথে চল; আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে যাব। আমি তাঁর সাথে গেলে তিনি আমাকে বললেন: তুমি ভেতরে যাও এবং তাঁকে আমার জন্য ডাকো, আমি তাঁকে ডাকলে তিনি ঐ পোশাক পরিহিত অবস্থায় এসে বললেন : আমি এটা আপনার জন্য রেখে দিয়েছি, মাখরামা সেটির দিকে তাকিয়ে থাকল, তারপর তা পরিধান করলেন।

২] ঢোলা জোব্বা, যা জামার উপর পরা হয়। আরব ও ইরানীরা পরে থাকে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18