সাজসজ্জা

৪৯/৯৬. অধ্যায়ঃ

কুসুম রঙের কাপড় পরিধানে নিষেধ

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي حَاجِبُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ابْنِ أَبِي رَوَّادٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ مُعَصْفَرَانِ، فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «اذْهَبْ فَاطْرَحْهُمَا عَنْكَ» قَالَ: أَيْنَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «فِي النَّارِ»

বর্ণনাকারী আবদুল্লাহ্‌ইব্‌ন আমর (রাঃ)

একদিন তিনি নবী (ﷺ)-এর নিকট দু’টি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় আগমন করলেন। এতে নবী (ﷺ) রাগান্বিত হয়ে বলেন: তোমার শরীর থেকে খুলে ফেল। তিনি বললেন: হে আল্লাহর রসূল! কোথায় ফেলব? তিনি (ﷺ) বললেন: জাহান্নামে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18