সাজসজ্জা

৪৯/৮২. অধ্যায়ঃ

আংটি ফেলে দেয়া এবং পরিধান ত্যাগ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ، فَاتَّخَذَ النَّاسُ الْخَوَاتِيمَ، فَأَلْقَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا أَلْبَسُهُ أَبَدًا» ثُمَّ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ، فَأَدْخَلَهُ فِي يَدِهِ، ثُمَّ كَانَ فِي يَدِ أَبِي بَكْرٍ، ثُمَّ كَانَ فِي يَدِ عُمَرَ، ثُمَّ كَانَ فِي يَدِ عُثْمَانَ حَتَّى هَلَكَ فِي بِئْرِ أَرِيسٍ "

বর্ণনাকারী ইব্‌ন উমর (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) একটি স্বর্ণের আংটি বানান এবং তার নাগিনা হাতের তালুর দিকে রেখে পরিধান করতেন। এরপর অন্য লোকেরাও আংটি বানায়। পরে রসূলুল্লাহ (ﷺ) তা ফেলে দিয়ে বললেন: আমি আর কক্ষনো এটা পরব না।এরপর রসূলুল্লাহ (ﷺ) রৌপ্য নির্মিত আংটি পরেন। পরে এই আংটি আবু বকর (রাঃ)-এর হাতে ছিল, এরপরে উমর (রাঃ)-এর হাতে ছিল। উমর (রাঃ)-এর পর তা উসমান (রাঃ)-এর হাতে ছিল; পরে তা ‘আরিস’ নামক কূপে পড়ে হারিয়ে যায়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18