নামাজের সময়সীমা
৬/১৯. অধ্যায়ঃ
শাফাক্ব প্রসঙ্গে
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ النَّاسِ بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ»
বর্ণনাকারী নু'মান ইব্ন বশীর (রাঃ)
আল্লাহর কসম! আমি লোকেদের মাঝে ইশার সালাতের সময় সম্পর্কে অধিক জানি। রাসূলুল্লাহ (ﷺ) তৃতীয় রাতের চাঁদ অস্ত যাওয়ার সময় ইশার সালাত আদায় করতেন।