সাজসজ্জা
৪৯/৬৫. অধ্যায়ঃ
খিযায লাগানোর আদেশ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا عَزْرَةُ وَهُوَ ابْنُ ثَابِتٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَبِي قُحَافَةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَأَنَّهُ ثَغَامَةٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَيِّرُوا أَوْ اخْضِبُوا»
বর্ণনাকারী জাবির (রাঃ)
নবী (ﷺ) এর কাছে যখন আবু কুহাফা-কে আনা হলো, তখন তাঁর মাথার চুল ও দাড়ি সবই সুগামাহ ঘাসের মতো সাদা হয়ে গিয়েছিল। এমতাবস্থায় নবী (ﷺ) বললেন: এটা পরিবর্তন কর, অথবা খিযাব লাগিয়ে দাও।