সাজসজ্জা
৪৯/৫৪. অধ্যায়ঃ
পায়খানায় প্রবেশের সময় আংটি খুলে রাখা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ الْمُغِيرَةِ بْنِ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ خَاتَمًا مِنْ ذَهَبٍ ثَلَاثَةَ أَيَّامٍ، فَلَمَّا رَآهُ أَصْحَابُهُ فَشَتْ خَوَاتِيمُ الذَّهَبِ، فَرَمَى بِهِ، فَلَا نَدْرِي مَا فَعَلَ، ثُمَّ أَمَرَ بِخَاتَمٍ مِنْ فِضَّةٍ، فَأَمَرَ أَنْ يُنْقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، وَكَانَ فِي يَدِ رَسُولِ اللَّهِ حَتَّى مَاتَ» وَفِي يَدِ أَبِي بَكْرٍ حَتَّى مَاتَ، وَفِي يَدِ عُمَرَ حَتَّى مَاتَ، وَفِي يَدِ عُثْمَانَ سِتَّ سِنِينَ مِنْ عَمَلِهِ، فَلَمَّا كَثُرَتْ عَلَيْهِ الْكُتُبُ دَفَعَهُ إِلَى رَجُلٍ مِنَ الْأَنْصَارِ، فَكَانَ يَخْتِمُ بِهِ، فَخَرَجَ الْأَنْصَارِيُّ إِلَى قَلِيبٍ لِعُثْمَانَ، فَسَقَطَ، فَالْتُمِسَ فَلَمْ يُوجَدْ، فَأَمَرَ بِخَاتَمٍ مِثْلِهِ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ...[حكم الألباني] ضعيف الإسناد
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তিনদিন একটি স্বর্ণের আংটি পরিধান করেছিলেন। তা দেখে সাহাবীগণও স্বর্ণের আংটি পরিধান করতে লাগলেন। এরপর তিনি (ﷺ) তাঁর আংটি খুলে ফেলে দিলেন। এরপর কি হয়েছে আমার জানা নেই। পরে তিনি (ﷺ) ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ নকশা খচিত একটি রূপার আংটি বানাতে বললেন। এই আংটি তাঁর মৃত্যু অবধি হাতে ছিল। পরে আবু বকর (রাঃ)-এর হাতে ছিল তাঁর মৃত্যু পর্যন্ত। এরপর উমর (রাঃ)-এর হাতে ছিল তাঁর মৃত্যু অবধি। পরে এই আংটি উসমান (রাঃ)-এর হাতে ছয় বছর পর্যন্ত ছিল। যখন তাঁর সময় বহু চিঠিপত্র লেখার প্রয়োজন হলো, তখন তিনি তা এক আনসার সাহাবীকে দেন যেন তা দ্বারা সিলমোহর করা হয়। একদিন ঐ ব্যক্তি উসমান (রাঃ)-এর একটি কূপের নিকট গেলে আংটিটি কূপে পড়ে যায়; অনেক খোঁজার পরও তা পাওয়া যায়নি। এরপর উসমান (রাঃ) এ রকম আর একটি আংটি তৈরি করার আদেশ দেন; যাতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ খচিত ছিল।