সাজসজ্জা
৪৯/৫৪. অধ্যায়ঃ
পায়খানায় প্রবেশের সময় আংটি খুলে রাখা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ، فَطَرَحَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «لَا أَلْبَسُهُ أَبَدًا»
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের আংটি তৈরি করলে এর নাগিনা হাতের তালুর দিকে রাখলেন। লোকজনও এরূপ আংটি তৈরি করল। নবী (ﷺ) তা ফেলে দিয়ে বললেন: আমি তা আর কখনো পরিধান করব না।