নামাজের সময়সীমা

৬/১৩. অধ্যায়ঃ

মাগরিবের সলাত তাড়াতাড়ি আদায় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ قَالَ: سَمِعْتُ حَسَّانَ بْنَ بِلَالٍ، عَنْ رَجُلٍ مِنْ أَسْلَمَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُمْ «كَانُوا يُصَلُّونَ مَعَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ، ثُمَّ يَرْجِعُونَ إِلَى أَهَالِيهِمْ إِلَى أَقْصَى الْمَدِينَةِ يَرْمُونَ وَيُبْصِرُونَ مَوَاقِعَ سِهَامِهِمْ»

বর্ণনাকারী আবূ বিশর (রহঃ)

আমি হাস্সান ইবনু বিলাল (রাঃ)-কে নবী (ﷺ)-এর সাহাবীদের মধ্য হতে আসলাম সম্প্রদায়ের জনৈক ব্যক্তি হতে বর্ণনা করতে শুনেছি যে, নবী (ﷺ)-এর সাহাবীগণ তার সাথে মাগরিবের সালাত আদায় করতেন। তারপর মদীনার প্রান্তরে নিজ পরিবারের কাছে ফিরে যেতেন। এমতাবস্থায় তারা তীর নিক্ষেপ করতেন এবং তারা তীর পতনের স্থান দেখতে পারতেন (অর্থাৎ- রাত অন্ধকার হওয়ার পূর্বেই মাগরিবের সালাত আদায় করতেন)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18