সাজসজ্জা
৪৯/৪২. অধ্যায়ঃ
পুরুষদের স্বর্ণের আংটি ব্যবহারের বৈধতা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدِ بْنِ كَثِيرٍ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ عِيسَى بْنِ يُونُسَ، عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ: قَالَ عُمَرُ لِصُهَيْبٍ: مَا لِي أَرَى عَلَيْكَ خَاتَمَ الذَّهَبِ؟ قَالَ: «قَدْ رَآهُ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ فَلَمْ يَعِبْهُ» قَالَ: مَنْ هُوَ؟ قَالَ: «رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»...[حكم الألباني] ضعيف الإسناد
বর্ণনাকারী সাঈদ ইব্ন মুসাইয়্যাব (রাঃ)
উমর (রাঃ) সুহাইব (রাঃ)-কে স্বর্ণের আংটি ব্যবহার করতে দেখে বললেন: আমার দুর্ভাগ্য আমি তোমাকে স্বর্ণের আংটি পরতে দেখছি? তিনি বললেন: আপনার চেয়েও উত্তম ব্যক্তি এটা দেখেছেন, কিন্তু তিনি কোন সমস্যা মনে করেননি। তিনি (উমর (রাঃ)) বললেন: তিনি কে? তিনি (সুহাইব (রাঃ)) বললেন: তিনি রসূলুল্লাহ (ﷺ)।
[১] সম্ভবত সোনার আংটি ব্যবহার করা সকলের জন্য বৈধ ছিল। পরবর্তীতে তা মানসূখ বা বাতিল হয়েছে। (সম্পাদক)