সাজসজ্জা

৪৯/৩৪. অধ্যায়ঃ

যা'ফরান ও খলুক্ব প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ بْنِ مُسَاوِرٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَفْصٍ، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ الثَّقَفِيِّ قَالَ: أَبْصَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِي رَدْعٌ مِنْ خَلُوقٍ قَالَ: «يَا يَعْلَى، لَكَ امْرَأَةٌ؟» قُلْتُ: لَا، قَالَ: «اغْسِلْهُ، ثُمَّ لَا تَعُدْ، ثُمَّ اغْسِلْهُ، ثُمَّ لَا تَعُدْ، ثُمَّ اغْسِلْهُ، ثُمَّ لَا تَعُدْ» قَالَ: فَغَسَلْتُهُ ثُمَّ لَمْ أَعُدْ، ثُمَّ غَسَلْتُهُ، ثُمَّ لَمْ أَعُدْ، ثُمَّ غَسَلْتُهُ ثُمَّ لَمْ أَعُدْ

বর্ণনাকারী ইয়ালা ইব্‌ন মুররা সাকাফী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এমন অবস্থায় দেখলেন, যখন আমার গায়ে খলুক লাগানো অবস্থায় ছিল। তিনি (ﷺ) আমাকে জিজ্ঞেস করলেন: হে ইয়ালা! তোমার কি স্ত্রী আছে? আমি বললাম, না। তিনি (ﷺ) বললেন: এটা ধুয়ে আর লাগাবে না; আবার ধুয়ে আর তা লাগাবে না, আবার ধুয়ে ফেল, তা আর কখনো লাগাবে না। আমি তা ধুয়ে ফেললাম, আর লাগালাম না। অতঃপর আবার ধুয়ে ফেললাম, তা আর লাগালাম না। আবার ধুয়ে ফেললাম, তা আর কখনো লাগাইনি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18