পবিত্রতা

১/৪৩. অধ্যায়ঃ

ইস্তিঞ্জার পর হাত মাটিতে ঘষা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ يَعْنِي ابْنَ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَجَلِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى الْخَلَاءَ فَقَضَى الْحَاجَةَ، ثُمَّ قَالَ: «يَا جَرِيرُ هَاتِ طَهُورًا».، فَأَتَيْتُهُ بِالْمَاءِ فَاسْتَنْجَى بِالْمَاءِ - وَقَالَ: بِيَدِهِ - فَدَلَكَ بِهَا الْأَرْضَ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: هَذَا أَشْبَهُ بِالصَّوَابِ مِنْ حَدِيثِ شَرِيكٍ، وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ "

বর্ণনাকারী জারীর (রাঃ)

আমি নবী (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি পায়খানা প্রস্রাবের জন্যে গেলেন এবং প্রয়োজন শেষ করলেন। তারপর বললেন, “হে জারীর! পানি নিয়ে আসো”, আমি তাঁকে পানি এনে দিলাম। তিনি (ﷺ) পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পর হাত মাটিতে ঘষলেন।আবু আবদুর রহমান বলেন, এটি শরীক-এর হাদীসের তুলনায় অধিক সহীহ মনে হয়। মহান আল্লাহই সম্যক অবগত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18