নামাজের সময়সীমা

৬/৮. অধ্যায়ঃ

'আস্ত্রের সলাত তাড়াতাড়ি আদায় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ يَقُولُ: صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ قُلْتُ: يَا عَمِّ، مَا هَذِهِ الصَّلَاةُ الَّتِي صَلَّيْتَ؟ قَالَ: «الْعَصْرَ، وَهَذِهِ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي كُنَّا نُصَلِّي»

বর্ণনাকারী আবু বকর ইব্‌ন উসমান (রাঃ)

আমি আবু উমামা ইবন সাহল (রহঃ)-কে বলতে শুনেছি যে, আমরা উমর ইবন আবদুল আজিজ (রহঃ)-এর সাথে যুহরের সালাত আদায় করে বের হলাম। তারপর আমরা আনাস (রাঃ)-এর কাছে গেলাম এবং তাঁকে আসরের সালাত আদায় করতে দেখতে পেলাম। আমি বললাম, হে পিতৃব্য! তা কোন সালাত যা আপনি আদায় করলেন? তিনি বললেন, ‘আসরের সালাত এবং এটাই রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত যা আমরা (তাঁর সাথে) আদায় করতাম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18