সাজসজ্জা

৪৯/১৭. অধ্যায়ঃ

হলুদ রঙের খিযাব লাগানো

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ يُصَفِّرُ لِحْيَتَهُ بِالْخَلُوقِ، فَقُلْتُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، إِنَّكَ تُصَفِّرُ لِحْيَتَكَ بِالْخَلُوقِ، قَالَ: «إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَفِّرُ بِهَا لِحْيَتَهُ، وَلَمْ يَكُنْ شَيْءٌ مِنَ الصِّبْغِ أَحَبَّ إِلَيْهِ مِنْهَا، وَلَقَدْ كَانَ يَصْبُغُ بِهَا ثِيَابَهُ كُلَّهَا حَتَّى عِمَامَتَهُ» قَالَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «وَهَذَا أَوْلَى بِالصَّوَابِ مِنْ حَدِيثِ قُتَيْبَةَ»

বর্ণনাকারী যায়দ ইব্‌ন আসলাম (রাঃ)

আমি ইবন উমর (রাঃ)-কে তাঁর দাড়ি খলুক নামক সুগন্ধি দ্বারা রঙিন দেখলাম। আমি জিজ্ঞেস করলাম : হে আবু আবদুর রহমান! আপনি আপনার দাড়ি খলুক দ্বারা রঞ্জিত করেছেন? তিনি বললেন : আমি অবশ্যই রাসূলুল্লাহ (ﷺ)-কে এর দ্বারা তাঁর দাড়ি রঞ্জিত করতে দেখেছি। তাঁর কাছে এর চাইতে অত্যধিক প্রিয় কোন রং ছিল না। এর দ্বারা তিনি (ﷺ) তাঁর সব কাপড় রং করতেন, এমনকি তাঁর পাগড়িও।

[১] যাফরান ইত্যাদি দ্বারা প্রস্তুত একটি খোশবু দ্রব্য, এতে লাল ও হলুদ বর্ণের প্রাধান্য থাকে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18