সাজসজ্জা
৪৯/১৬. অধ্যায়ঃ
মেহেদী ও কাতাম দ্বারা খিযাব ব্যবহার করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ الْأَجْلَحِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيْلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ»
বর্ণনাকারী আবূ যর (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা যে সকল বস্তু দিয়ে বার্ধক্যের বাহ্যিকতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে সর্বোত্তম হলো মেহেদি এবং কাতাম।