সাজসজ্জা
৪৯/৩. অধ্যায়ঃ
মাথা মুণ্ডানোর অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى صَبِيًّا حَلَقَ بَعْضَ رَأْسِهِ وَتَرَكَ بَعْضًا، فَنَهَى عَنْ ذَلِكَ، وَقَالَ: «احْلِقُوهُ كُلَّهُ أَوِ اتْرُكُوهُ كُلَّهُ»
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
নবী (ﷺ) একটি বালককে দেখলেন যে, তার মাথার কিছু অংশ চুল কামানো আর কিছু অংশ রাখা। তিনি (ﷺ) এরূপ করতে নিষেধ করে বললেন: তোমরা হয় পুরো মাথা কামাবে অথবা পুরো মাথার চুলই রেখে দিবে।