নামাজ প্রসঙ্গে

৫/২৩. অধ্যায়ঃ

যে অবস্থায় ক্বিবলাহ্ ছাড়া অন্যদিকে মুখ করে সলাত আদায় করা বৈধ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ زُغْبَةُ وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ قِبَلَ أَيِّ وَجْهٍ تَتَوَجَّهُ، وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لَا يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ)

যে কোন দিকেই অভিমুখী হয়ে রাসূলুল্লাহ (ﷺ) উটের পিঠের উপরে (নফল) সালাত আদায় করতেন। আর বিতরের সালাত উটের উপরেই আদায় করে নিতেন। তবে ফরজ সালাত এভাবে আদায় করতেন না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18