নামাজ প্রসঙ্গে

৫/২০. অধ্যায়ঃ

সফরে 'ইশার সলাত (দু' রাক'আত)

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي الْحَكَمُ قَالَ: «صَلَّى بِنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ بِجَمْعٍ الْمَغْرِبَ ثَلَاثًا بِإِقَامَةٍ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ صَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ، ثُمَّ ذَكَرَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَعَلَ ذَلِكَ، وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ ذَلِكَ»---[حكم الألباني] صحيح ق بلفظ ثم أقام فصلى العشاء وهو المحفوظ

বর্ণনাকারী হাকাম (রহঃ)

সাঈদ ইবন জুবাইর (রহঃ) আমাদেরকে সাথে নিয়ে মুযদালিফায় একবার ইকামাত দিয়ে মাগরিবের তিন রাকাত সালাত আদায়ান্তে সালাম ফিরালেন, এরপর ইশার দুই রাকাত সালাত আদায় করলেন। এরপর বললেন, ‘আবদুল্লাহ ইবন উমর (রাঃ) এরূপ করেছেন এবং তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-ও এরূপ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18