নামাজ প্রসঙ্গে

৫/১৮. অধ্যায়ঃ

মাগরিবের সলাত প্রসঙ্গে

সুনানে নাসাঈ

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ قَالَ: رَأَيْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ «بِجَمْعٍ أَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ، ثُمَّ أَقَامَ فَصَلَّى يَعْنِي الْعِشَاءَ رَكْعَتَيْنِ، ثُمَّ ذَكَرَ أَنَّ ابْنَ عُمَرَ صَنَعَ بِهِمْ مِثْلَ ذَلِكَ فِي ذَلِكَ الْمَكَانِ، وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ ذَلِكَ فِي ذَلِكَ الْمَكَانِ»

বর্ণনাকারী সালামা ইব্‌ন কুহায়ল (রহঃ)

আমি সাঈদ ইবনু জুবাইর (রহঃ)-কে দেখেছি যে, তিনি মুযদালিফায় মাগরিবের তিন রাকাত এবং ‘ইশার দুই রাকাত সালাত আদায় করলেন এবং বললেন, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তাঁদেরসহ এ জায়গায় এরূপ করেছেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-ও এ জায়গায় এরূপই করেছিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18