নামাজ প্রসঙ্গে

৫/৭. অধ্যায়ঃ

পাঁচ ওয়াক্ত সলাতের ফাযীলাত প্রসঙ্গ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ هَلْ يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ؟» قَالُوا: لَا يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ. قَالَ: «فَكَذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ يَمْحُو اللَّهُ بِهِنَّ الْخَطَايَا»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কারো গৃহ দ্বারে যদি নহর (নদী) থাকে এবং সে যদি তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে তবে কি তার শরীরে কোন প্রকার ময়লা থাকতে পারে? সাহাবায়ে কিরামগণ বললেন, না। তার শরীরে কোন ময়লা থাকতে পারে না। তিনি (ﷺ) বলেন, পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ এরূপ। পাঁচ ওয়াক্ত সালাতের দ্বারা আল্লাহ পাপসমূহ মুছে দেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18