নামাজ প্রসঙ্গে

৫/৫. অধ্যায়ঃ

পাঁচ ওয়াক্ত সলাতের উপর বায়'আত গ্রহণ করা জরুরী

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ أَبِي مُسْلِمٍ الْخَوْلَانِيِّ قَالَ: أَخْبَرَنِي الْحَبِيبُ الْأَمِينُ عَوْفُ بْنُ مَالِكٍ الْأَشْجَعِيُّ، قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَلَا تُبَايِعُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ - فَرَدَّدَهَا ثَلَاثَ مَرَّاتٍ - فَقَدَّمْنَا أَيْدِيَنَا فَبَايَعْنَاهُ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، قَدْ بَايَعْنَاكَ فَعَلَامَ؟ قَالَ: «عَلَى أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَالصَّلَوَاتِ الْخَمْسِ، وَأَسَرَّ كَلِمَةً خَفِيَّةً أَنْ لَا تَسْأَلُوا النَّاسَ شَيْئًا»

বর্ণনাকারী আওফ ইব্‌ন মালিক আশজাঈ (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে ছিলাম। তিনি বললেন, তোমরা কি আল্লাহর রাসূলের কাছে বায়আত হবে না? এ কথাটি তিনি তিনবার বললেন, আমরা হাত বাড়িয়ে দিলাম এবং তাঁর নিকটে বায়আত হলাম। তারপর আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা তো পূর্বেই আপনার নিকটে বায়আত হয়েছি, তবে এ বায়আত কোন বিষয়ের উপরে? তিনি (ﷺ) বললেন, এ বায়আত হলো এ কথার উপরে যে, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরীক করবে না। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। তারপর আস্তে করে বললেন, মানুষের কাছে কিছু চাইবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18