বায়'আত

৪০/৩৫. অধ্যায়ঃ

যে ব্যক্তি পাপ কাজে শাসককে সহযোগিতা করে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَاصِمٍ الْعَدَوِيِّ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ تِسْعَةٌ، فَقَالَ: «إِنَّهُ سَتَكُونُ بَعْدِي أُمَرَاءُ مَنْ صَدَّقَهُمْ بِكَذِبِهِمْ، وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ، وَلَيْسَ بِوَارِدٍ عَلَيَّ الْحَوْضَ، وَمَنْ لَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ، وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَهُوَ مِنِّي وَأَنَا مِنْهُ، وَهُوَ وَارِدٌ عَلَيَّ الْحَوْضَ»

বর্ণনাকারী কা‘ব ইবনে উজরা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন, তখন আমরা ছিলাম নয়জন ব্যক্তি। তিনি (ﷺ) বললেন: অচিরেই আমার পর এমন শাসক হবে, যে ব্যক্তি তাদের মিথ্যাকে স্বীকার করবে, আর অন্যায় কাজে তাদের সহযোগিতা করবে, সে আমার অন্তর্ভুক্ত নয় এবং আমার সাথে তার কোন সম্পর্ক নেই। কেয়ামতের দিন সে আমার হাওযের কাছে আসতে পারবে না, আর যারা এ সকল শাসকের মিথ্যাকে স্বীকার করবে না, আর জুলুমের ক্ষেত্রেও তাদের সহযোগিতা করবে না; সে আমার সাথী এবং আমিও তার সাথী; আর এ ব্যক্তি আমার কাছে হাওযে আসবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18