বায়'আত
৪০/২৪. অধ্যায়ঃ
মানুষের সামর্থ্য অনুযায়ী অঙ্গীকার পূর্ণ করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، ح وأَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: كُنَّا نُبَايِعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ ثُمَّ يَقُولُ: «فِيمَا اسْتَطَعْتَ» وَقَالَ عَلِيٌّ: فِيمَا اسْتَطَعْتُمْ
বর্ণনাকারী ইব্ন উমার (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শ্রবণ করা ও আনুগত্য করার অঙ্গীকার করতাম। এরপর তিনি বলতেন: যতটুকু তোমার সাধ্যে কুলায়। অন্য বর্ণনায় আলী (রাঃ) বলেন: তোমাদের সামর্থ্যানুযায়ী।