পবিত্রতা

১/৩৬. অধ্যায়ঃ

গোবর দিয়ে কুলুখ করা নিষিদ্ধ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى يَعْنِى ابْنَ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ قَالَ: أَخْبَرَنِي الْقَعْقَاعُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا أَنَا لَكُمْ مِثْلُ الْوَالِدِ أُعَلِّمُكُمْ إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْخَلَاءِ، فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلَا يَسْتَدْبِرْهَا، وَلَا يَسْتَنْجِ بِيَمِينِهِ». وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، وَنَهَى عَنِ الرَّوْثِ وَالرِّمَّةِ

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) থেকে বর্ণিত। আমি তো তোমাদের জন্য পিতার মতো। আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি- তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব-পায়খানা করতে যাবে তখন সে যেন কেবলার দিকে ফিরে অথবা কেবলাকে পেছনে রেখে না বসে। আর ডান হাতে যেন পবিত্রতা অর্জন না করে। তিনি (ﷺ) তিনটি পাথর দ্বারা কুলুখ করতে হুকুম করতেন এবং গোবর ও হাড়কে ঢিলা হিসেবে ব্যবহার করতে নিষেধ করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18