স্ত্রীর সাথে ব্যবহার
৩৭/৪. অধ্যায়ঃ
আত্মমর্যাদাবোধ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَائِشَةَ قَالَتْ: افْتَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَظَنَنْتُ أَنَّهُ ذَهَبَ إِلَى بَعْضِ نِسَائِهِ، فَتَجَسَّسْتُ، ثُمَّ رَجَعْتُ، فَإِذَا هُوَ رَاكِعٌ أَوْ سَاجِدٌ، يَقُولُ: «سُبْحَانَكَ وَبِحَمْدِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ» فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي إِنَّكَ لَفِي شَأْنٍ، وَإِنِّي لَفِي آخَرَ________________________________________
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
এক রাতে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বিছানায় না পেয়ে মনে করলাম যে, হয়তো তিনি (ﷺ) তাঁর অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন। অতঃপর আমি খোঁজ করে ফিরে আসলাম। তখন দেখতে পেলাম যে, তিনি (ﷺ) রুকু' বা সিজদারত অবস্থায় আছেন এবং বলছেন: “সুবহানাকা ওয়াবিহামদিকা লা ইলাহা ইল্লা আন্তা" (হে আল্লাহ! তোমার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, তুমি ব্যতীত কোন মাবুদ নেই)। এতে আমি বললাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আপনি আছেন এ অবস্থায় আর আমি আছি অন্য অবস্থায়।