স্ত্রীর সাথে ব্যবহার
৩৭/৪. অধ্যায়ঃ
আত্মমর্যাদাবোধ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ فُلَيْتٍ، عَنْ جَسْرَةَ بِنْتِ دَجَاجَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: مَا رَأَيْتُ صَانِعَةَ طَعَامٍ مِثْلَ صَفِيَّةَ، أَهْدَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَاءً فِيهِ طَعَامٌ، فَمَا مَلَكْتُ نَفْسِي أَنْ كَسَرْتُهُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كَفَّارَتِهِ فَقَالَ: «إِنَاءٌ كَإِنَاءٍ، وَطَعَامٌ كَطَعَامٍ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
আমি এ রকম কাউকে দেখিনি যে, সাফিয়া’র মতো ভালো খাবার তৈরি করতে পারে। তিনি নবী (ﷺ)-এর কাছে হাদিয়া পাঠালেন যাতে এক থালা খাবার ছিল। তখন আমি আমার নিজেকে আর সংযত রাখতে পারিনি; বিধায় থালাটি ভেঙ্গে দিলাম। এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তার কাফ্ফারা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি (ﷺ) বললেন, থালার পরিবর্তে থালা, আর খাবারের পরিবর্তে খাবার।