স্ত্রীর সাথে ব্যবহার
৩৭/৩. অধ্যায়ঃ
কোন ব্যক্তির এক স্ত্রীর চেয়ে অপর স্ত্রীকে অধিক ভালোবাসা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا نُوحُ بْنُ حَبِيبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: «إِنَّ جِبْرِيلَ يَقْرَأُ عَلَيْكِ السَّلَامَ» قَالَتْ: وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لَا نَرَى
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
নাবী (ﷺ) তাকে (আয়িশাকে) বলেছেন, জিবরীল (আঃ) তোমার ওপর সালাম পেশ করেছেন। উত্তরে আয়িশা (রাঃ) বললেন, তার ওপরও সালাম আর আল্লাহর রহমত, বরকত বর্ষিত হোক। আপনি যা দেখেন, আমরা তা দেখি না।