বর্গাচাষ

৩৬/৪৫. অধ্যায়ঃ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي حَفْصُ بْنُ عِنَانٍ، عَنْ نَافِعٍ أَنَّهُ حَدَّثَهُ، قَالَ: كَانَ ابْنُ عُمَرَ يُكْرِي أَرْضَهُ بِبَعْضِ مَا يَخْرُجُ مِنْهَا، فَبَلَغَهُ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ يَزْجُرُ عَنْ ذَلِكَ وَقَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، قَالَ: كُنَّا نُكْرِي الْأَرْضَ قَبْلَ أَنْ نَعْرِفَ رَافِعًا، ثُمَّ وَجَدَ فِي نَفْسِهِ فَوَضَعَ يَدَهُ عَلَى مَنْكِبِي حَتَّى دُفِعْنَا إِلَى رَافِعٍ، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ: أَسَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ؟ فَقَالَ رَافِعٌ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُكْرُوا الْأَرْضَ بِشَيْءٍ»

বর্ণনাকারী নাফে’ (রাঃ)

নাফি (রহঃ) বলেন: ইবনু উমর (রাঃ) জমি ভাড়া দিতেন জমির উৎপাদিত ফসলের কিছু অংশের পরিবর্তে। তার নিকট সংবাদ পৌঁছে যে, রাফি ইবনু খাদীজ (রাঃ) জমি ভাড়া দিতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) তা থেকে নিষেধ করেছেন। আমরা রাফি ইবনু খদীজ (রাঃ) থেকে জানার আগে আবাদি জমি ভাড়া দিতাম।এরপর তার (ইবনু উমর-এর) কিছু মনে পড়লে তিনি আমার কাঁধে হাত রাখলেন এবং আমরা রাফি-এর কাছে গেলাম। আবদুল্লাহ (রাঃ) রাফি-কে বললেন: আপনি কি নবী (ﷺ)-কে জমি বর্গা দিতে নিষেধ করতে শুনেছেন? রাফি (রাঃ) বললেন: আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা কোন কিছুর বিনিময়ে জমি ভাড়া দিও না।

হাদিস নং
৩৯১৫
অধ্যায়
বর্গাচাষ
অধ্যায়
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18