বর্গাচাষ

৩৬/৪৫. অধ্যায়ঃ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو خُزَيْمَةَ عَبْدُ اللَّهِ بْنُ طَرِيفٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ الْحَارِثِ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كِرَاءِ الْأَرْضِ»، قَالَ ابْنُ شِهَابٍ فَسُئِلَ رَافِعٌ بَعْدَ ذَلِكَ: كَيْفَ كَانُوا يُكْرُونَ الْأَرْضَ؟ قَالَ: «بِشَيْءٍ مِنَ الطَّعَامِ مُسَمًّى، وَيُشْتَرَطُ أَنَّ لَنَا مَا تُنْبِتُ مَاذِيَانَاتُ الْأَرْضِ، وَأَقْبَالُ الْجَدَاوِلِ» رَوَاهُ نَافِعٌ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، وَاخْتُلِفَ عَلَيْهِ فِيهِ

বর্ণনাকারী রাফে ইব্‌ন খাদীজ (রাঃ)

রাফি ইবন খাদীজ (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জমি ভাড়া দিতে নিষেধ করেছেন। ইবনু শিহাব (রহঃ) বলেনঃ এরপর রাফি ইবন খাদীজ (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল যে, তখন কিভাবে জমি বর্গা দিত? তিনি বললেনঃ লোক কিছু খাদ্যদ্রব্যের বিনিময়ে শর্ত করে নিত যে, যা নালার কিনারায় উৎপন্ন হবে তা আমাদের ফসল। নাফি (রহঃ) রাফি (রাঃ) থেকে এটি বর্ণনা করেন এবং তার থেকে বর্ণনায় মতানৈক্য করা হয়েছে।

হাদিস নং
৩৯০৭
অধ্যায়
বর্গাচাষ
অধ্যায়
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18