বর্গাচাষ

৩৬/৪৫. অধ্যায়ঃ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ: أَنْبَأَنَا أَيُّوبُ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: كُنَّا نُحَاقِلُ بِالْأَرْضِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنُكْرِيهَا بِالثُّلُثِ، وَالرُّبُعِ، وَالطَّعَامِ الْمُسَمَّى، فَجَاءَ ذَاتَ يَوْمٍ رَجُلٌ مِنْ عُمُومَتِي، فَقَالَ: «نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا، وَطَوَاعِيَةُ اللَّهِ وَرَسُولِهِ أَنْفَعُ لَنَا، نَهَانَا أَنْ نُحَاقِلَ بِالْأَرْضِ، وَنُكْرِيَهَا بِالثُّلُثِ، وَالرُّبُعِ، وَالطَّعَامِ الْمُسَمَّى، وَأَمَرَ رَبَّ الْأَرْضِ أَنْ يَزْرَعَهَا، أَوْ يُزْرِعَهَا، وَكَرِهَ كِرَاءَهَا وَمَا سِوَى ذَلِكَ» أَيُّوبُ لَمْ يَسْمَعْهُ مِنْ يَعْلَى "

বর্ণনাকারী রাফে’ ইবন্ খাদীজ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমরা এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ ফসলের বিনিময়ে জমি বর্গা দিতাম অথবা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে।একদিন আমার চাচাদের মধ্য হতে এক ব্যক্তি আগমন করে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এমন কাজ থেকে নিষেধ করেছেন; যাতে আমাদের উপকার ছিল। আর আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করা আমাদের জন্য অধিক উপকারী। তিনি আমাদেরকে হাকল করতে এবং এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ ফসল অথবা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তিনি জমির মালিকদের আদেশ করেছেন: সে যেন নিজে চাষ করে, অথবা অন্যকে চাষ করতে দেয়। আর তিনি ভাড়া দিতে এবং অন্য কোন প্রকারকে পছন্দ করতেন না। আইয়ুব (রহঃ) ইয়া’লা হতে হাদীসটি শুনেননি।

হাদিস নং
৩৮৯৫
অধ্যায়
বর্গাচাষ
অধ্যায়
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18