বর্গাচাষ

৩৬/৪৫. অধ্যায়ঃ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ طَارِقٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ، نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ، وَقَالَ: " إِنَّمَا يَزْرَعُ ثَلَاثَةٌ: رَجُلٌ لَهُ أَرْضٌ فَهُوَ يَزْرَعُهَا، أَوْ رَجُلٌ مُنِحَ أَرْضًا فَهُوَ يَزْرَعُ مَا مُنِحَ، أَوْ رَجُلٌ اسْتَكْرَى أَرْضًا بِذَهَبٍ أَوْ فِضَّةٍ «مَيَّزَهُ إِسْرَائِيلُ، عَنْ طَارِقٍ فَأَرْسَلَ الْكَلَامَ الْأَوَّلَ، وَجَعَلَ الْأَخِيرَ مِنْ قَوْلِ سَعِيدٍ»

বর্ণনাকারী রাফে’ ইবন্ খাদীজ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালাহ এবং মুযাবানাহ করতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) বলেছেন: তিন প্রকার ব্যক্তি কৃষি করতে পারে।প্রথমত: যার জমি সে তা চাষ করবে।দ্বিতীয়ত: ঐ ব্যক্তি, যাকে জমি দান করা হয়েছে।তৃতীয়ত: ঐ ব্যক্তি, যে জমি সোনা ও রূপার বিনিময়ে বর্গা নিয়েছে।ইসরাঈল এ বর্ণনাটি তারিকের সূত্রে পৃথক করেছেন। তিনি প্রথমাংশকে মুরসাল বলেছেন। আর শেষাংশকে বলেছেন: এটি সাঈদ (ইবন মুসাইয়্যাব)-এর নিজের কথা।

হাদিস নং
৩৮৯০
অধ্যায়
বর্গাচাষ
অধ্যায়
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18