হিবা

৩২/৪. অধ্যায়ঃ

দান করে তা ফিরিয়ে নেয়া সম্পর্কে ত্বাউস (রহিমাহুল্লাহ)-এর হাদীসে বর্ণনায় ইখতিলাফ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا بِهِ حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عُمَرَ، وَابْنِ عَبَّاسٍ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يُعْطِيَ الْعَطِيَّةَ فَيَرْجِعَ فِيهَا إِلَّا الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ، وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ فَيَرْجِعُ فِيهَا، كَالْكَلْبِ يَأْكُلُ حَتَّى إِذَا شَبِعَ قَاءَ ثُمَّ عَادَ فَرَجَعَ فِي قَيْئِهِ»

বর্ণনাকারী ইব্‌ন উমর ও ইব্‌ন আব্বাস (রাঃ)

তাঁরা বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কারো জন্য বৈধ নয় যে, সে কিছু দান করে তা ফেরত নেবে। তবে পিতা তার সন্তান হতে দান ফিরিয়ে নিতে পারবে। আর যে লোক কাউকে কিছু দান করে তা ফেরত নেয়, সে ঐ কুকুরের মতো যে পেট ভরে খাওয়ার পর বমি করে এবং সে বমি আবার খায়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18