তালাক

২৭/৭২. অধ্যায়ঃ

বায়িন ত্বলাক্বপ্রাপ্তা নারীর ভরণ-পোষণ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ، قَالَ: دَخَلْتُ أَنَا وَأَبُو سَلَمَةَ عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، قَالَتْ: طَلَّقَنِي زَوْجِي فَلَمْ يَجْعَلْ لِي سُكْنَى وَلَا نَفْقَةً، قَالَتْ: فَوَضَعَ لِي عَشْرَةَ أَقْفِزَةٍ عِنْدَ ابْنِ عَمٍّ لَهُ، خَمْسَةٌ شَعِيرٌ وَخَمْسَةٌ تَمْرٌ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ ذَلِكَ، فَقَالَ: «صَدَقَ، وَأَمَرَنِي أَنْ أَعْتَدَّ فِي بَيْتِ فُلَانٍ»، وَكَانَ زَوْجُهَا طَلَّقَهَا طَلَاقًا بَائِنًا

বর্ণনাকারী আবু বকর ইব্‌ন হাফ্‌স (রাঃ)

আমি এবং আবু সালামা (রাঃ) ফাতিমা বিনত কয়েস (রাঃ)-এর নিকট গেলাম। তিনি বললেন: আমার স্বামী আমাকে তালাক দেয়। কিন্তু আমার জন্য থাকা ও ভরণ-পোষণের ব্যবস্থা করেনি।সে তার এক চাচাতো ভাইয়ের কাছে আমার জন্য দশ কাফিয রাখলো। এর পাঁচ কাফিয যব আর পাঁচ কাফিয খেজুর। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে তা উল্লেখ করলাম। তিনি (ﷺ) বললেন: সে সত্যই বলেছে। তিনি (ﷺ) আমাকে নির্দেশ দিলেন, আমি যেন অমুকের ঘরে আমার ইদ্দত পালন করি। তাঁর স্বামী তাঁকে তালাকে বায়িন দিয়েছিল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18