তালাক

২৭/৬৭. অধ্যায়ঃ

শোক পালনকারিণীর জন্য সুরমা ব্যবহারে নিষেধাজ্ঞা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّهَا: أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَنْ ابْنَتِهَا مَاتَ زَوْجُهَا وَهِيَ تَشْتَكِي، قَالَ: «قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَحِدُّ السَّنَةَ، ثُمَّ تَرْمِي الْبَعْرَةَ عَلَى رَأْسِ الْحَوْلِ، وَإِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا»

বর্ণনাকারী যয়নাব বিন্‌ত আবু সালামা (রাঃ)

এক মহিলা নবী (ﷺ)-এর কাছে গিয়ে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করল। তার স্বামী মৃত্যুবরণ করেছে এবং সে চোখের অসুখে ভুগছে। তিনি (ﷺ) বললেন: জাহিলি যুগে তোমাদের প্রত্যেক নারী এক বছর শোক পালন করত। আর বছর পূর্ণ হলে গোবর নিক্ষেপ করত। এখন তো মাত্র চার মাস দশ দিন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18