তালাক

২৭/৬০. অধ্যায়ঃ

যে স্ত্রীলোকের স্বামী মারা গেছে, তার 'হালাল' ['ইদ্দাত শেষ] না হওয়া পর্যন্ত নিজ ঘরে অবস্থান করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَقَ، عَنْ زَيْنَبَ، عَنْ فُرَيْعَةَ: أَنَّ زَوْجَهَا خَرَجَ فِي طَلَبِ أَعْلَاجٍ لَهُ فَقُتِلَ بِطَرَفِ الْقَدُّومِ، قَالَتْ: فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ لَهُ النُّقْلَةَ إِلَى أَهْلِي، وَذَكَرَتْ لَهُ حَالًا مِنْ حَالِهَا، قَالَتْ: فَرَخَّصَ لِي، فَلَمَّا أَقْبَلْتُ نَادَانِي فَقَالَ: «امْكُثِي فِي أَهْلِكِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ»

বর্ণনাকারী ফুরায়’আ (রাঃ)

তার স্বামী তার গোলামদের সন্ধানে বের হয়ে কুদ্দুমের প্রান্তে নিহত হন। আমি নবী (ﷺ)-এর নিকট গিয়ে আমার পরিবারের সাথে থাকার বিষয়ে আলোচনা করলাম এবং সে তাঁর কাছে নিজের অবস্থা বর্ণনা করল।তিনি (ﷺ) আমাকে অনুমতি দিলেন। যখন আমি চলে যেতে লাগলাম, তিনি (ﷺ) আমাকে ডেকে বললেন: ‘ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত তোমার স্বামীর ঘরেই থাক।’

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18