তালাক

২৭/৫৬. অধ্যায়ঃ

গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ وَابْنَ عَبَّاسٍ وَأَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ تَذَاكَرُوا عِدَّةَ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا تَضَعُ عِنْدَ وَفَاةِ زَوْجِهَا، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: تَعْتَدُّ آخِرَ الْأَجَلَيْنِ، وَقَالَ أَبُو سَلَمَةَ: بَلْ تَحِلُّ حِينَ تَضَعُ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: أَنَا مَعَ ابْنِ أَخِي، فَأَرْسَلُوا إِلَى أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: وَضَعَتْ سُبَيْعَةُ الْأَسْلَمِيَّةُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِيَسِيرٍ، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَمَرَهَا أَنْ تَتَزَوَّجَ»

বর্ণনাকারী সুলায়মান ইব্ন ইয়াসার (রহঃ)

আবু হুরায়রা, ইবনু আব্বাস ও আবু সালামা ইবনু আবদুর রহমান (রাঃ) নিজেদের মধ্যে ঐ মহিলার ‘ইদ্দত সম্পর্কে আলোচনা করেন। তার স্বামী মারা যাওয়ার পর সে সন্তান প্রসব করে। ইবনু আব্বাস (রাঃ) বললেন: দুটি ‘ইদ্দতের মধ্যে যেটি দীর্ঘতর তাই তার ‘ইদ্দত। আবু সালামা (রাঃ) বললেন: সেই মহিলা তার সন্তান প্রসব করলে তার ‘ইদ্দত পূর্ণ হবে। আবু হুরায়রা (রাঃ) বললেন: আমি আমার ভাতিজার সাথে একমত। এরপর তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী উম্মু সালামা (রাঃ)-এর নিকট এক ব্যক্তিকে পাঠালে তিনি বললেন: আসলাম গোত্রের সুবাইআ’র স্বামী মারা যাওয়ার কয়েকদিন পর সন্তান প্রসব করল। এ ব্যাপারে সুবাইআ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এর সমাধান চাইল। তিনি (ﷺ) তাকে বিবাহ করার অনুমতি প্রদান করেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18