তালাক

২৭/৫০. অধ্যায়ঃ

সন্তান নিয়ে বিবাদ হলে লটারীর ব্যবস্থা করা; আর যায়দ ইবনু আরক্বাম (রাঃ) হতে বর্ণিত, এ বিষয়ের হাদীসে শা'বী (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় বিরোধ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ خُشَيْشُ بْنُ أَصْرَمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا الثَّوْرِيُّ، عَنْ صَالِحٍ الْهَمْدَانِيِّ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ خَيْرٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: " أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ بِثَلَاثَةٍ وَهُوَ بِالْيَمَنِ وَقَعُوا عَلَى امْرَأَةٍ فِي طُهْرٍ وَاحِدٍ، فَسَأَلَ اثْنَيْنِ: أَتُقِرَّانِ لِهَذَا بِالْوَلَدِ؟ قَالَا: لَا، ثُمَّ سَأَلَ اثْنَيْنِ: أَتُقِرَّانِ لِهَذَا بِالْوَلَدِ؟ قَالَا: لَا، فَأَقْرَعَ بَيْنَهُمْ فَأَلْحَقَ الْوَلَدَ بِالَّذِي صَارَتْ عَلَيْهِ الْقُرْعَةُ، وَجَعَلَ عَلَيْهِ ثُلُثَيِ الدِّيَةِ، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ»

বর্ণনাকারী যায়দ ইবূন আরকাম (রাঃ)

ইয়ামানে অবস্থানকালে আলী (রাঃ)-এর নিকট তিন ব্যক্তি আনা হল, যারা সকলে এক মহিলার সাথে একই তুহরে মিলিত হয়েছে। তিনি তাদের দুজনকে আলাদা করে বললেন: তোমরা দুজন কি এই সন্তানকে তৃতীয় ব্যক্তির স্বীকার কর? তারা বললেন: না। পরে তিনি অন্য দুজনকে বললেন: তোমরা দুজন কি এই সন্তানকে তৃতীয় ব্যক্তির স্বীকার কর? তারাও বললেন: না।এরপর তিনি উক্ত তিন ব্যক্তির নামে লটারী করলেন। লটারীতে যার নাম উঠলো, তাকে তিনি সন্তান দিয়ে দিলেন। আর তার ওপর দিয়্যতের দুই-তৃতীয়াংশ ধার্য করলেন। আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ ঘটনা বর্ণনা করলে তিনি হাসলেন, যাতে তাঁর মাড়ির দাঁতসমূহ দেখা যাচ্ছিল।

হাদিস নং
৩৪৮৮
অধ্যায়
তালাক
অধ্যায়
সন্তান নিয়ে বিবাদ হলে লটারীর ব্যবস্থা করা; আর যায়দ ইবনু আরক্বাম (রাঃ) হতে বর্ণিত, এ বিষয়ের হাদীসে শা'বী (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় বিরোধ
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18