তালাক

২৭/৩০. অধ্যায়ঃ

যার স্বামী স্বাধীন ঐ দাসী স্বাধীন হওয়ার পর তার ইখতিয়ার প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: اشْتَرَيْتُ بَرِيرَةَ فَاشْتَرَطَ أَهْلُهَا وَلَاءَهَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْطَى الْوَرِقَ» قَالَتْ: فَأَعْتَقْتُهَا، فَدَعَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَيَّرَهَا مِنْ زَوْجِهَا، قَالَتْ: لَوْ أَعْطَانِي كَذَا وَكَذَا مَا أَقَمْتُ عِنْدَهُ، فَاخْتَارَتْ نَفْسَهَا، وَكَانَ زَوْجُهَا حُرًّا---[حكم الألباني] صحيح دون قوله وكان زوجها حرا فإنه شاذ

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

আমি বরীরা (রাঃ)-কে ক্রয় করতে চাইলে তার মনিবরা তার ‘ওয়ালা’ (মীরাস) দাবী করল। আমি নবী (ﷺ)-এর নিকট এটি বললে তিনি বললেন: “তুমি তাকে আযাদ করে দাও। কেননা, যে অর্থ প্রদান করে (মুক্ত করে), সে-ই ‘ওয়ালা’ (মীরাস) পাবে।” আমি তাকে আযাদ করে দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডেকে তার স্বামী সম্বন্ধে তাকে ইখতিয়ার দিলেন। বরীরা (রাঃ) বললেন: যদি সে (স্বামী) এত এত দানও করে, তবুও আমি তার সহবাস করব না। সে নিজেকে গ্রহণ করল, তখন তার স্বামী ছিল স্বাধীন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18