তালাক
২৭/২৬. অধ্যায়ঃ
ত্বলাক্ব গ্রহণের জন্য প্রদত্ত ইখতিয়ারে মত প্রকাশের জন্য নির্ধারিত সময়।
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَنْبَأَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، وَمُوسَى بْنُ عُلَيٍّ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: لَمَّا أُمِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَخْيِيرِ أَزْوَاجِهِ بَدَأَ بِي فَقَالَ: «إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا، فَلَا عَلَيْكِ أَنْ لَا تُعَجِّلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ»، قَالَتْ: قَدْ عَلِمَ أَنَّ أَبَوَايَ لَمْ يَكُونَا لِيَأْمُرَانِّي بِفِرَاقِهِ، قَالَتْ: ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا} [الأحزاب: 28]- إِلَى قَوْلِهِ - {جَمِيلًا} [الأحزاب: 28] فَقُلْتُ: أَفِي هَذَا أَسْتَأْمِرُ أَبَوَيَّ؟ فَإِنِّي أُرِيدُ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ قَالَتْ عَائِشَةُ: «ثُمَّ فَعَلَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَا فَعَلْتُ، وَلَمْ يَكُنْ ذَلِكَ حِينَ قَالَ لَهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاخْتَرْنَهُ طَلَاقًا، مِنْ أَجْلِ أَنَّهُنَّ اخْتَرْنَهُ»
বর্ণনাকারী আবূ সালামা ইব্ন আবদুর রহমান (রহঃ)
নবী (ﷺ)-এর স্ত্রী আয়িশা (রাঃ) বলেছেন: যখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদেরকে ইখতিয়ার দেয়ার জন্য আদিষ্ট হলেন, তখন তিনি আমার থেকে শুরু করলেন। তিনি (ﷺ) বললেন: আমি তোমার কাছে একটি বিষয় উল্লেখ করব, তুমি এ বিষয়ে তোমার মাতাপিতার সাথে পরামর্শ না করে তাড়াহুড়া করে উত্তর দেবে না।আয়িশা (রাঃ) বলেন: তিনি জানতেন, আমার মাতাপিতা কখনও আমাকে তাঁর থেকে আলাদা হওয়ার অনুমতি দেবেন না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) এই আয়াত পাঠ করেন: “হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে বলে দিন, যদি তোমরা পার্থিব জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য কামনা কর, ......”।তখন আমি বললাম: এ ব্যাপারে আমি আমার মাতা-পিতার মতামত কি গ্রহণ করব? আমি আল্লাহ, আল্লাহর রাসূল (ﷺ) এবং পরকালকেই গ্রহণ করব। আয়িশা (রাঃ) বলেন: এরপর রাসূলুল্লাহ (ﷺ)-এর অন্যান্য স্ত্রীগণও তাই করলেন যা আমি করেছি। আর রাসূলুল্লাহ (ﷺ) যখন তাঁদেরকে (ইখতিয়ার দিলেন): আর তারা তাঁকেই গ্রহণ করলেন। তাঁকে গ্রহণ করার কারণে তা তালাক হিসেবে গণ্য হয়নি।