তালাক
২৭/২০. অধ্যায়ঃ
নাবালেগের ত্বলাক্ব কখন কার্যকর হবে?
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَرَضَهُ يَوْمَ أُحُدٍ وَهُوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَلَمْ يُجِزْهُ، وَعَرَضَهُ يَوْمَ الْخَنْدَقِ وَهُوَ ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَهُ»
বর্ণনাকারী ইব্ন ‘উমর (রাঃ)
উহুদ যুদ্ধের দিন তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে যখন পেশ করা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল চৌদ্দ বছর। তাই তিনি তাঁকে অনুমতি দিলেন না।পরিখা (খন্দকের) যুদ্ধের সময় তাঁকে পেশ করা হল। তখন তাঁর বয়স ছিল পনের বছর, তিনি তাঁকে অনুমতি দিলেন।