তালাক

২৭/১৮. অধ্যায়ঃ

'তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও'

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ بْنِ عِيسَى، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ عَمِّهِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، قَالَ: سَمِعْتُ أَبِي كَعْبًا، يُحَدِّثُ قَالَ: أَرْسَلَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِلَى صَاحِبَيَّ «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْمُرُكُمْ أَنْ تَعْتَزِلُوا نِسَاءَكُمْ» فَقُلْتُ لِلرَّسُولِ: أُطَلِّقُ امْرَأَتِي أَمْ مَاذَا أَفْعَلُ؟ قَالَ: «لَا، بَلْ تَعْتَزِلُهَا وَلَا تَقْرَبْهَا»، فَقُلْتُ لِامْرَأَتِي: الْحَقِي بِأَهْلِكِ فَكُونِي فِيهِمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَلَحِقَتْ بِهِمْ «خَالَفَهُ مَعْمَرٌ»

বর্ণনাকারী উবায়দুল্লাহ্‌ ইব্‌ন কা’ব (রহঃ)

আমি আমার পিতা কা'ব (রাঃ)-কে বলতে শুনেছি। রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এবং আমার দুই সাথীর নিকট এই বলে দূত পাঠালেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আপনাদেরকে আপনাদের স্ত্রীদের হতে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন।তখন আমি দূতকে বললাম, আমি কি আমার স্ত্রীকে তালাক দিব? আমি তাকে কি করব? তিনি (ﷺ) বললেন: না, বরং তার থেকে দূরে থাকুন। তার কাছে যাবেন না। তখন আমার স্ত্রীকে বললাম: তুমি তোমার পরিবারের নিকট থাক যতদিন মহান ও মহীয়ান আল্লাহ এ বিষয়ে কোনো ফায়সালা করে দেন। তখন সে তাদের নিকট চলে গেল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18