পানির বিবরন

২/৮. অধ্যায়ঃ

বিড়ালের উচ্ছিষ্ট

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ: أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا - ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا - فَسَكَبْتُ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ فَشَرِبَتْ مِنْهُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ. قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ قُلْتُ: نَعَمْ. قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا ليْسَتْ بِنَجَسٍ , إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَليْكُمْ وَالطَّوَّافَاتِ»

বর্ণনাকারী কাব্‌শা বিন্‌তে কা’ব ইব্‌ন মালিক (রাঃ)

আবু কাতাদা তাঁর কাছে আসলেন, তারপর বর্ণনাকারী কিছু কথা বললেন, যার অর্থ এই, আমি তার জন্য (একটি পাত্রে) ওজুর পানি ঢেলে দিলাম। এমন সময় একটি বিড়াল এসে তা হতে পান করল। তারপর তিনি ঐ বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন যাতে সে পান করতে পারে। কাবশা বলেন, তখন আবু কাতাদা লক্ষ্য করলেন, আমি তাঁর দিকে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাতিজী! তুমি কী আশ্চর্যবোধ করছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : এরা (বিড়াল) অপবিত্র নয়, এরা তোমাদের আশে-পাশে বিচরণকারী এবং বিচরণকারিণী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18